রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরায় ১০ জেলে আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের দুবলার চরের বড় ভ্যাদাখালী ও মেহেরআলী খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে জেলেদের কাছ থেকে দুটি ফিশিং ট্রলার, একটি নৌকা, ১১ বোতল রিফকড কীটনাশক, ৬৫০টি বড়শি, বিষযুক্ত দুই কেজি চিংড়ি মাছ ও বিপুল পরিমাণ মাছ ধরার জাল জব্দ করা হয়।

আটকরা হলেন- সিরাজুল (৩৫), সিকান্দার আলী (৪০), ওবায়দুল শেখ (৩৮), আ. ওহাব (৩৮), শহিদুল (৩৫), মুহিত (৩৯), জাহিদুল (৩৭), আলী হাসান (৩৬), মাসুম হাওলাদার (২০) ও জান্নাতুল আকন (১৯)। এদের সবার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, ‘বনের জীববৈচিত্র্য রক্ষায় বিষ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit