শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

শেখ হাসিনা রাষ্ট্র কনসেপ্টই বুঝতো না : আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা পরপর তিনবার বিশ্বের সবচেয়ে জঘন্য নির্বাচন করেছেন। ২০১৪ সালে সকল কারচুপির মাত্রা ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার আমলে ভূতুড়ে নির্বাচনের পর ১০০ লোককে হত্যা করা হয়েছে।  

আজ সোমবার বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। 

আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা মিথ্যা বলে নির্বাচন নিয়ে সর্বোচ্চতম অপরাধ করে গেছেন দিনের পর দিন। মিথ্যাবাদী একটি সমাজ তৈরি করেছিল হাসিনা। গুম করে লাশ লুকিয়ে ভণ্ডামি করতো। তার ওপর সাইকোলজিকাল ডিটেইল পিএইচডি করা সম্ভব।

আইন উপদেষ্টা বলেন, এমন নজির পৃথিবীতে কোথাও নাই। হুমকি দেওয়া ও খোঁচা দিয়ে কথা শোনানো তার অভ্যাস ছিল। রাষ্ট্র কনসেপ্টই বুঝতো না হাসিনা। বাংলাদেশের মানুষকে ক্রীতদাস ভাবতে আর ভারতকে সর্বস্ব দিয়ে গেছে দেশ থেকে।

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশে প্রত্যেকের ক্ষোভের প্রকাশ জুলাই আন্দোলন। এই আন্দোলনের রূপকার দেশের সব সাধারণ জনগণ। আইনশৃঙ্খলা পরিবর্তনের আগে নিজেকে সংশোধন করতে হবে। নিজেদের পরিবর্তন করতে হবে। নিজেদের পাসপোর্টের কারণে বহির্বিশ্বে বাংলাদেশের মানুষ লজ্জিত হয় এখনও। সুষ্ঠু নির্বাচন হলে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। এটা হলে বাংলাদেশ ভালো জায়গায় পৌঁছাবে।

আত্মতৃপ্তিতে না ভুগে আত্মসমালোচনা দরকার উল্লেখ করে উপদেষ্টা বলেন, সংবিধান পরিবর্তন করলেই দেশ পরিবর্তন সম্ভব না।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit