মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫৬ Time View

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী নারী যাত্রী ছাউনিতে একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নবজাতকের পিতৃপরিচয় নিয়ে স্থানীয়দের মধ্যে  নানা আলোচনা-সমালোচনা চলছে।

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে ওই নারী একটি সুস্থ পুত্রসন্তান প্রসব করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেন। সন্ধ্যার দিকে সুবর্ণচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাদের যাত্রী ছাউনি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২-৩ বছর ধরে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের ছমিরহাট এলাকার ওই মানসিক প্রতিবন্ধী নারী (৩০) সুবর্ণচর উপজেলা পরিষদ ও চরজব্বর থানা সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করতেন। একপর্যায়ে তিনি গর্ভবতী হয়ে পড়েন। শুক্রবার বিকেলে ওই নারী চরজব্বর থানা মোড়ের যাত্রী ছাউনিতে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। কিছুক্ষণ পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা তাদের যাত্রী ছাউনি থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোনো ব্যক্তি তার অসহায় অবস্থার সুযোগ নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করায় তিনি অন্তঃসত্ত্বা হন। প্রসূতি ও নবজাতক বর্তমানে সুস্থ আছেন। মানসিক প্রতিবন্ধী ওই নারী নিজের ঠিকানা বা পরিচয় বলতে পারছেন না। জন্মের পর স্থানীয় এক নারী নবজাতককে দত্তক নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন। এলাকাবাসী শিশুটির পিতৃপরিচয় শনাক্তে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, বিকেলে যাত্রী ছাউনিতে ওই নারী একটি পুত্রসন্তানের জন্ম দেন। পরে স্থানীয় সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে চরজব্বর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit