সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ।

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪০ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা জোনের আয়োজনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোন এনসিও মো. ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি; জোনের স্টাফ অফিসার (জেডএসও) মেজর সামিউল হক এবং মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু।
এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, প্রশিক্ষক সুলতান আহম্মেদ সহ  ফুটবল প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তাদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাহাড়ি-বাঙালি তরুণদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে এ ধরনের ক্রীড়া কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম বলেন, “তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেনাবাহিনীর উদ্যোগে এ ধরনের প্রশিক্ষণ আয়োজন তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানাই।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা ও দায়িত্ববোধ তৈরি হয়। মাটিরাঙ্গা জোনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ খান, পিএসসি বলেন, “তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাটিরাঙ্গা জোন সবসময় স্থানীয় জনগণের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, ক্রীড়া ও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit