বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে খুঁজে খুঁজে বের করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের ইশকোমান: প্রকৃতির স্বর্গ, নাকি পরীদের রহস্যময় জগৎ? যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান! যুদ্ধ নয় শান্তিও নয়, ইরান সংকট কি তবে দীর্ঘস্থায়ী অচলাবস্থায় রূপ নিচ্ছে? যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, টার্গেট ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা তিন বছরে ১ হাজার বৈদ্যুতিক বাস পাবে বিআরটিসি চীনে কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা জানালেন ট্রাম্প এশিয়া সফরে যাচ্ছেন ট্রাম্প হঠাৎ তলানিতে স্বর্ণের দাম, আরও পতনের শঙ্কা

আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

মশিউর রহমান, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৭২ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়ন কৃষক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় চেয়ারম্যান পদপ্রার্থীর কার্যালয়ে ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলী আজগর ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধানের নেতৃত্বে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই সঙ্গে কৃষক দলের থানা কমিটির সদস্য সচিব আবুল হোসাইন মুন্সীকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, মেহেদী হাসান ও শাহীন তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক নূরুল আমীন, সেলিম রনি, দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমরান হোসাইন আকাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে ধামসোনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন প্রধান বলেন, “আমরা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

নতুন কমিটির নেতাকর্মীদের নিয়ে ধামসোনা ইউনিয়নের কৃষক ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”তিনি আরও বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কৃষক ও সাধারণ মানুষের অধিকার ও কল্যাণে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অক্টোবর ২০২৬,/কিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit