শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৪০ Time View

ডেস্কনিউজঃ আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৬ জন শিশু।

শনিবার (১৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৫৫৬ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো ৯২ জন শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৬৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ৬৩ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। সেইসাথে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩৩ জন। এই সময়ে ৬৭২ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭৭ জন শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৮৪ হাজার ৮৯৯ জন, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ২৪৮ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬৯ হাজার ৬০৬ জন রোগী, যাদের মধ্যে ৬৫ হাজার ৮৫২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/১৩.০৬.২০২৬/সন্ধ্যা ৭.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit