সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন আজকের মুদ্রার রেট: ২ নভেম্বর ২০২৬

রাফিনিয়ার চোখে ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার কে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : নিজের পছন্দের ব্যালন ডি’অর প্রার্থী বেছে নিতে খুব বেশি কিছু বলতে হয়নি রাফিনিয়াকে। বার্সেলোনার সতীর্থ লামিন ইয়ামালকেই এবারের পুরস্কারের সবচেয়ে যোগ্য দাবিদার হিসেবে মনে করছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা না পেলেও ইয়ামালের একটি পোস্টে মন্তব্য করে নিজের সমর্থনের কথা স্পষ্ট করেছেন রাফিনিয়া। সংক্ষিপ্ত সেই বার্তায় তিনি লিখেছেন, ‘তুমি একজন অসাধারণ প্রতিভা। ব্যালন ডি’অরের জন্য তুমিই আমার প্রার্থী।’

ইয়ামালের প্রতি রাফিনিয়ার এই সমর্থন অবশ্য নতুন কিছু নয়। বার্সেলোনার ড্রেসিংরুমে তরুণ এই তারকার পক্ষে রয়েছে শক্ত সমর্থন। কোচ হ্যান্সি ফ্লিক, ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা এবং সহসভাপতি রাফা ইউস্তে আগেই ইয়ামালের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছেন।

কিশোর বয়সেই ব্যালন ডি’অর জিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছেন ইয়ামাল। পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সি বিজয়ী হওয়ার লক্ষ্যও রয়েছে তার। এবারের ব্যালন ডি’অর দেওয়া হবে আগামী ২৬ অক্টোবর লন্ডনে। পুরস্কার ঘোষণার সময় যত এগিয়ে আসছে, সম্ভাব্য বিজয়ীকে নিয়ে ততই বাড়ছে আলোচনা। এর মধ্যেই রাফিনিয়ার মন্তব্য বাড়তি গুরুত্ব পেয়েছে আরেকটি কারণে। কারণ, তার কিছুদিন আগেই নিজের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী বক্তব্য দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে দাবি করেন, এবারের ব্যালন ডি’অর জয়ের জন্য সময়টা তার পক্ষে সবচেয়ে উপযুক্ত। নিজের পারফরম্যান্সকেই নিজের দাবির প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরেছেন ফরাসি ফরোয়ার্ড। একই সঙ্গে তার প্রত্যাশা, ব্যালন ডি’অরের ট্রফি আবারও যেন রিয়াল মাদ্রিদের ঘরে ফিরে আসে। এর আগেও একাধিকবার নিজের ব্যালন ডি’অর সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এমবাপ্পে। তার বক্তব্য, চলতি মৌসুমে তার চেয়ে ভালো পারফরম্যান্স আর কোনো খেলোয়াড় করতে পারেননি।

সূত্র: গোল ডটকম

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit