রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৭৪ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : এনটিআরসিএ‘র ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীরা দ্রুত সুপারিশের দাবি জানিয়েছেন। ৬ হাজারের বেশি প্রার্থীকে বয়সসীমা নির্ধারণ করে অতি দ্রুত সময়ের মধ্যে নিয়োগে সুপারিশের দাবি তাদের । মঙ্গলবার (১৬ জুন) এনটিআরসিএ চেয়ারম্যান কে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি তুলে ধরেন চাকরি প্রত্যাশীরা । এ সময় উপস্থিত ছিলেন খোরশেদ আলম,আল মাহমুদ,রিপা নাগ,রায়হানুল ইসলাম,শাকিল মিয়া এবং মারিনা আক্তার প্রমুখ ।

স্মারকলিপিতে তারা বলেন,”১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রায় ১৯ লাখ আবেদনকারী প্রার্থী থেকে তীব্র প্রতিযোগিতার মাধ্যমে প্রার্থীরা সর্বোচ্চ মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। দুর্ভাগ্যবশত, ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত না করায় এবং পূর্বে সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থীকে ফের সুপারিশ করায় আমরা প্রায় ৬ হাজার নিবন্ধিত প্রার্থী বর্তমানে সুপারিশ না পাওয়া অবস্থায় চরম অনিশ্চয়তা ও হতাশার মধ্য দিয়ে সময় পার করছে ।

যেহেতু ১৯তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা ভিন্ন পদ্ধতিতে হতে যাচ্ছে যেখানে লিখিত পরীক্ষার মত গুরুত্বপূর্ণ অংশকে রহিত করা হচ্ছে সেহেতু, ১৮তম চূড়ান্তভাবে উত্তীর্ণ মাত্র ৬ হাজার নিয়োগ না পাওয়া প্রার্থীর সুপারিশ নিশ্চিত করার পর নতুন সার্কুলার দেয়ার জন্য আকুল আবেদন জানাচ্ছি। স্মরকলিপিতে তারা আরো বলেন, অনেকের বয়স অতিক্রমের পথে।তাই বিষয়ভিত্তিক পর্যাপ্ত শূন্যপদ যুক্ত করে এই ৬ হাজার যোগ্য ও সুপরিশ না পাওয়া প্রার্থীকে ২০২৫ খ্রিষ্টাব্দের ৪ জুন বয়সসীমা নির্ধারণ করে অতি দ্রুত সময়ের মধ্যে নিয়োগ সুপারিশ করবেন বলে আমরা আশাবাদী।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit