মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

কে এই হিটলার মুসোলিনি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

ডেস্ক নিউজ : পেরুর প্রত্যন্ত আন্দিজ পার্বত্য অঞ্চলের একটি জেলার মেয়র নির্বাচনে বিজয়ী হয়েছেন ‘হিটলার মুসোলিনি’ নামের এক ব্যবসায়ী। দেশটির জাতীয় নির্বাচনী সংস্থা কর্তৃক প্রকাশিত ফলাফলে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পেরুর মধ্যাঞ্চলীয় হুয়ানুকো প্রদেশের কুয়েরোপালকা জেলায় গত চার অক্টোবর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বামপন্থী দল ‘আহোরা নাসিওন’-এর প্রার্থী ৪৫ বছর বয়সী হিটলার মুসোলিনি সিমিওন ফ্লোরেস মোট ৬৬৩টি ভোটের মধ্যে ২২৯টি ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ডানপন্থী প্রার্থী গ্যাসপার ওসোরিও পান ২০৪টি ভোট। পেশায় পণ্য পরিবহন ব্যবসায়ী হিটলার মুসোলিনি আগামী বছরের প্রথম দিন অর্থাৎ এক জানুয়ারি কুয়েরোপালকার মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

উল্লেখ্য, ২০২৫ সাল পর্যন্ত তিনি পেরুর বর্তমান ডানপন্থী প্রেসিডেন্ট কেইকো ফুজিবোরির দল পপুলার ফোর্সের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের দুই কুখ্যাত স্বৈরাচারী শাসক অ্যাডলফ হিটলার ও বেনিতো মুসোলিনির নামের সাথে হুবহু মিল থাকলেও পেরুর রাজনীতিতে এই নাম ধারণকারী প্রার্থীর জয় এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালে ‘হিটলার সাভেদ্রা কাস্টেরনোক’ নামে এক চিকিৎসক পেরুর পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ২০১৮ সালে ইউঙ্গার অঞ্চলের মেয়র হিসেবে জয়ী হন ‘হিটলার আলবা সানচেজ’, যিনি নির্বাচনী প্রচারণার সময় নিজেকে ‘ভালো হিটলার’ হিসেবে তুলে ধরেছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান 

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৬,/সকাল ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit