মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সকালে কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক  : সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি পান করলে শরীরে দ্রুত পুষ্টি ও শক্তি জোগায়। পুষ্টিগুণে ভরপুর কিশমিশ সারারাত পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করলে শরীর পায় নানা পুষ্টিগুণ। কিশমিশ ভিটামিন, প্রাকৃতিক মিষ্টি, ফাইবার ও নানা পুষ্টিগুণে ভরপুর, যা আমাদের স্বাস্থ্যের বিভিন্ন উন্নতি ঘটায়। তাই নিয়মিত এই অভ্যাস শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে সহায়ক ভূমিকা রাখে। চলুন জেনে নেওয়া যাক সকালে খালি পেটে কিশমিশ ভেজানো পানি পানের উপকারিতা-

হজমশক্তি উন্নত করে

কিশমিশে থাকা প্রাকৃতিক ফাইবার অন্ত্রের কার্যক্রম ঠিক রাখে। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে এবং হজম প্রক্রিয়া সহজ হয়।

শক্তি বাড়ায়

কিশমিশে প্রাকৃতিক চিনি (গ্লুকোজ ও ফ্রুক্টোজ) থাকায় এটি দ্রুত শক্তি জোগায়। তাই দিনের শুরুতে এটি খেলে ক্লান্তি কম লাগে।

রক্তস্বল্পতা প্রতিরোধে সহায়ক

কিশমিশে আয়রন ও ভিটামিন বি-কমপ্লেক্স থাকে, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। বিশেষ করে নারীদের জন্য এটি বেশ উপকারী।

ত্বক ও চুল ভালো রাখে

অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিশমিশ ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলে।

হৃদস্বাস্থ্য ভালো রাখে

পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্‌যন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।

কীভাবে খাবেন?

রাতে ৮-১০টি কিশমিশ এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন। সকালে উঠে সেই পানি পান করুন, চাইলে খেজুরগুলোও খেতে পারেন।

সতর্কতা

তবে ডায়াবেটিস বা ওজন নিয়ন্ত্রণে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

কিউএনবি/অনিমা/১৩ অক্টোবর ২০২৬,/সকাল ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit