সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার সিনেমা না দেখে শুধু শব্দ শুনলেও কি গুনাহ হবে? ইসলাম কী বলে বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার দুর্গাপুরে শারদীয় পুজাকে নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন বাংলাদেশ না চাওয়া জামায়াত বলছে, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় চাননি: রাশেদ খাঁন

ফাজিল পরীক্ষা-২০২৫, নকলমুক্ত করতে ইআবির কঠোর হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২১ Time View

ডেস্ক নিউজ : ফাজিল পাশ পরীক্ষা-২০২৫, কেন্দ্রের পরিবেশ নকলমুক্ত রাখতে না পারলে তৎক্ষণাত কেন্দ্র বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে সতর্ক করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান। 

তিনি বলেন, শিক্ষার্থীরা নকল করার সুযোগ পেলে ক্লাসমুখী হবে না, এটাই স্বাভাবিক। শত চেষ্টা করেও মাদ্রাসার শিক্ষার্থী বৃদ্ধি করা সম্ভব হবে না। নকল রোধে শুধু শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনার মধ্যে সীমাবদ্ধ থাকা হবে না, প্রয়োজনে কেন্দ্র বাতিল ও কেন্দ্র সচিবদের বাদ দেওয়ার মতো কঠোর সিদ্ধান্তও গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ও তা পর্যবেক্ষণ এর ব্যবস্থা গ্রহণের বিষয়েও জোর দেন। 

সোমবার (১২ অক্টোবর) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ফাজিল (স্নাতক) পাশ পরীক্ষা-২০২৫ সুষ্ঠু ও নকলমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা বিভাগের কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভাইস চ্যান্সেলর।   

ভাইস চ্যান্সেলর বলেন, নতুন করে ফাজিল ও কামিল মাদ্রাসার সংখ্যা বৃদ্ধি করার চেয়ে বিদ্যমান মাদরাসাগুলোতে শিক্ষার্থী সংখ্যা কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে আরো নজর দিতে হবে। পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি নিয়ে অধ্যক্ষদের প্রশ্নের জবাবে ভিসি বলেন, বর্তমান ফাজিল পাশ ও কামিল মাস্টার্স কোর্স আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থার সাথে সিলেবাস সমন্বয় করে তৈরি করা হয়েছে।
এতে কোর্স সংখ্যা বেড়েছে। ফাজিল পাশ কোর্সে আগে ছিল ৪টি, বর্তমানে হয়েছে ৭টি। কামিলে আগে ছিল ৪টি, বর্তমানে ৭টি। কোর্স বাড়ার কারণেই ফরম পূরণের ফি বৃদ্ধি পেয়েছে। সভায় আগত কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তারা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তাদের মতামত ব্যক্ত করেন। উল্লেখ্য, ফাজিল পাশ পরীক্ষা-২০২৫ আগমী ১৫ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। 

 

 

কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/রাত ৯:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit