তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় উপজেলা বিএনপি‘র নেতাকর্মীরা সর্বদা মাঠে থেকে সহযোগিতা করবেন বলে জানানো হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উপজেলার ৫৯টি পূজাম-পে নির্বিঘ্নে পূজা উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন কমিটির সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুর্গাপূজা চলাকালে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক ও প্রস্তুত থাকবে। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা মাঠপর্যায়ে সর্বদা সক্রিয় থেকে পূজাম-পগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এসময়, সহকারি কর্মকর্তা (ভুমি) মো. মিজানুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবু চান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিচাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গনি, পূজা উদ্যাপন ফ্রন্টের সভাপতি শুভেন্দু সরকার পিন্টু, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু বাবুল সরকার, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ সহ ৫৯টি পূজাম-পের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়। পূজাম-পগুলোতে সিসি টিভি ক্যামেরা স্থাপন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
কিউএনবি/আয়শা/১২ অক্টোবর ২০২৬,/রাত ৯:৩০