বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ ও ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৩০ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ ও নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও গ্যারেজ উদ্বোধন করেন।

এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, প্রাইম এসেট গ্রুপের কর্ণধার মিজানুর রহমান, কুইকনিউজবিডি.কম এর সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডিজিটাল সাইকেল গ্যারেজ নির্মাণ করায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে প্রথমবারের মতো এধরনের ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হলো।

হলে শিক্ষার্থীদের সাইকেল হারানোর ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য আবাসিক হলেও ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপনের উপর তিনি গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, হলের প্রবেশমুখে এই ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হয়েছে। ডিজিটাল কার্ড পাঞ্চ করার মাধ্যমে শিক্ষার্থীরা গ্যারেজ ব্যবহার করতে পারবেন। কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কেউ গ্যারেজ ব্যবহার করতে পারবেন না।

 

কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit