শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে ঐক্যবদ্ধ থাকতে হবে : চরমোনাই পীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে আইনি ও নীতিগত সংস্কারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ সোমবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনের এক চির অম্লান স্মৃতি। দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের অবসান হয়েছিল এই দিনে। রক্তে রঞ্জিত এ দিন আমাদের প্রতিজ্ঞাবদ্ধ করে যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্র চিরতরে বিলোপ করতে হবে।

তিনি বলেন, ৫ আগস্ট ও জুলাইয়ের স্মৃতি জনতার ঐক্য ও সংহতির সুফল দেখিয়েছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে জুলাইয়ের মতো ঐক্য ও সংহতির নজির পুনঃস্থাপন জরুরি। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য নয়, স্বৈরতন্ত্র নির্মূলের জন্যই মানুষ রক্ত দিয়েছিল।

তিনি জুলাই-২৪ এ শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও মাগফিরাত কামনা করেন। যারা যে অবস্থান থেকে আন্দোলনে অংশ নিয়েছেন, সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের রক্ত ও আত্মত্যাগের সার্থকতা নিশ্চিত করতে অবিচলভাবে কাজ করে যাবে এবং স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে সংগ্রাম চালিয়ে যাবে।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৯:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit