শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা ইরান যুদ্ধের ধাক্কা: শীর্ষ রপ্তানিকারক থেকে এখন দীর্ঘমেয়াদে এলএনজি কিনতে চায় কাতার ইন্দোনেশিয়ার মাউন্ট ব্রোমোয় পর্যটক প্রবেশের পথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা নয়াদিল্লিতে আজ শুরু হচ্ছে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন জার্মানিতে আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে চাপে মের্ৎসের দল সড়কে অনুমোদনহীন ৮২৯ স্লিপার বাস, প্রশ্নের মুখে নিরাপত্তা ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

বিএনপি নেতা ডা. রফিকের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তারেক রহমান..

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

নিউজ ডেক্সঃ  আমাদের জুলাই আয়োজিত ‘জুলাই চিকিৎসকদের গল্প’ শিরোনামে গত ২ আগস্ট শহীদ দুই ডাক্তারের পরিবারকে দেওয়া সম্মাননা অনুষ্ঠানে শহীদ ডা. সজীব সরকারের বাবা হালিম সরকার এবং ডা. সজীবের অসুস্থ মায়ের জন্য একটি অক্সিজেন কনসান্ট্রেটরের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়।

বিষয়টি অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলামের নজরে আসে। তিনি সে অনুষ্ঠানেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনাসাপেক্ষে ৩ দিনের ভেতর অক্সিজেন কনসান্ট্রেটর দেওয়ার প্রতিশ্রুতি দেন।

দুইদিনের মধ্যেই সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ডা. সজীবের বাবার হাতে অক্সিজেন কনসান্ট্রেটর তুলে দেওয়া হয়।

গত ২৯ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম সজীবের মায়ের জন্য একটি অক্সিজেন কনসান্ট্রেটর প্রদান করেন। একটি অক্সিজেন কনসান্ট্রেটর দিয়ে তার পূর্ণাঙ্গ চিকিৎসা হচ্ছিল না, তাই দ্বিতীয় অক্সিজেন কনসান্ট্রেটর তার হাতে তুলে দেওয়া হয়।

অক্সিজেন কনসান্ট্রেটর তুলে দেওয়ার সময় সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বিএনপি কথা রাখতে জানে। সজীবের মায়ের কথা শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। সে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ।

তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ অনেক পরিবারের খোঁজ না রাখার অভিযোগ আমরা পাই এবং এই ব্যাপারে সবসময় আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট। এসময় তিনি ডা. সজীবের বাবা ও মায়ের কাছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের জন্য দোয়া চান।

ডা. সজীবের বাবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধন্যবাদ জানান তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য।

অনলাইন নিউজ ডেক্সঃ

কুইক এন ভি/রাজ/৪আগস্ট ২০২৫/বিকালঃ ৩.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit