শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শও নিচ্ছে না সরকার: ডা. শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

ডেস্ক নিউজ : গণভোটের রায় উপেক্ষা করা হলে তা দেশ, জাতি কিংবা কোনো রাজনৈতিক দলের জন্যই শুভকর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে সরকার চাইলেও স্বেচ্ছাচারী হতে পারবে না–এই আশঙ্কাতেই সরকার এটি মানছে না। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রথাগত বিরোধী দল হতে চাই না। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা একটি গঠনমূলক পরিবর্তন আনতে চাই।’সরকার বিরোধী দলের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন, বিরোধী দলের একটি যৌক্তিক পরামর্শ বা প্রস্তাবও সরকার গ্রহণ করছে না। এতেই স্পষ্ট হয় যে, জনগণের আকাঙ্ক্ষা পূরণে সরকারের কোনো ইচ্ছা নেই।
বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সংসদকে কোরআন ও সুন্নাহবিরোধী অবস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারি চাকরিতে নিয়োগ প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, ভাইভায় হঠাৎ করে নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার মাধ্যমে প্রশাসনে নতুন করে দলীয়করণের রাস্তা প্রশস্ত করা হয়েছে।

শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন ও দেশের বিদ্যমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান সরকারকে সতর্ক করে বলেন, ‘শিক্ষার্থীরা আবারও জেগে উঠেছে। সরকার যদি দ্রুত সচেতন না হয়, তবে অচিরেই চব্বিশের গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি আবার ফিরে আসবে।’

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit