শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার জনগণের সাথে মিথ্যাচার ও প্রতারণা করছে: জামায়াত আমির মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ॥ অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল : শ্রমমন্ত্রী ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি,থানায় মামলা মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের হার, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ পর সাগরে আবারও লঘুচাপ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এখন সুস্পষ্ট লঘুচাপের রূপ নিয়ে ছত্তিশগড় ও আশপাশের এলাকায় অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বর্তমানে সাগরে আরো একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে।

আজ শুক্রবার আবহাওয়া পূর্বভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হতে পারে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত সময়ে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী চার দিনেও বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া অবস্থায় বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit