শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
সরকার জনগণের সাথে মিথ্যাচার ও প্রতারণা করছে: জামায়াত আমির মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ॥ অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল : শ্রমমন্ত্রী ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি,থানায় মামলা মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের হার, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View

স্পোর্টস ডেস্ক : নিজেদের ‘হোম অব ক্রিকেট খ্যাত’ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হেরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে হেরে ১-০তে পিছিয়ে গেল টাইগাররা। ব্যাটিং ব্যর্থতার কারণেই মিরপুর টেস্টে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারে স্বাগতিকরা।

বুধবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৩ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। অথচ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ৫৯ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ২৭২ রানেই অলআউট হয় স্বাগতিকরা। দলের হয়ে ওপেনার সাদমান ইসলাম অনিক সর্বোচ্চ ১০৫ রান করেন। ৪২ ও ৩৪ রান করে করেন তাওহিদ হৃদয় ও লিটন কুমার দাস।

টার্গেট তাড়া করতে নেমে তেজনারায়ন চন্দরপল (৫৬) ও জন ক্যাম্পবেলের (৫৪) জোড়া ফিফটিতে ভর করে ২৪৫ রান করে উইন্ডিজ। এছাড়া ৪৬ ও ৪3 রান করে করেন জাস্টিন গ্রেভস ও রোস্টন চেজ। বাংলাদেশ দলের হয়ে ৪ উইকেট নেন নাঈম হাসান। দুটি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়ে যায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৪৮.৪ ওভারে ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন স্পিনার নাঈম হাসান। তার ইনিংসটি ৯১ বলে ৪টি বাউন্ডারিতে সাজানো। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন জাকির আলি। বাংলাদেশ দলের ৭জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। 

১৭০ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে সর্বেোচ্চ ৮১ রান করেন ওপেনার ব্রান্ডন কিং। ৪৯ রান করেন প্রথম ইনিংসে ফিফটি হাাঁকানো জন ক্যাম্পবেল। এছাড়া ৩১ রানে অপরাজিত থাকেন কাভেন হজ।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit