খোরশেদ আলম বাবুল, শরীয়তপুর জেলা প্রতিনিধি : জনগণের সাথে প্রতারণা, মিথ্যাচার করার পাশাপাশি জনগণকে অপমান করেছে সরকার। একই সাথে সরকার জনগণকে ধোকা দিচ্ছে। জনগণের উপর স্বৈরশাসন
চালিয়ে যেতে চায় এই সরকার। আমরা সব কিছুকে ভেঙ্গে তছনছ করে দিবো ইনশাল্লাহ। ৩১ অক্টোবর দুপুর ১২টায় ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যজোটের লং মার্চের (ঢাকা-খুলনা-কুষ্টিয়া) প্রথম জনসভায় পদ্মা সেতুর দক্ষিন তীর নাওডোবা পয়েন্টে এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এসময় জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার না করলে জনগণ সরকারকে বিদায় করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই কর্মসূচিতে জনগণ সরকারকে চূড়ান্তভাবে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
জনসভায় শরীয়তপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের এনসিপির এমপি প্রার্থী আরিফুল ইসলাম আরিফ, শরীয়তপুর-২ জামায়াত প্রার্থী অধ্যাপক ডা.মাহামুদ হোসেন বকাউল, জামায়াতের ফরিদপুর অঞ্চল টিম সদস্য আ. ছোবাহান
খান, মাওলানা বদর উদ্দিন, শরীয়তপুর-১ আসনের জামায়াত প্রার্থী ড. মোশারফ হোসেন মাসুদ, মাদারীপুর জেলা এমপিসির আহবায়ক তুষার ভুইয়া, এনসিপির দক্ষিণাঞ্চলের নেতা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন প্রমূখ। এসম কেন্দ্রীয় নেতৃবৃন্দ,শরীয়তপুর জেলা, মাদারীপুর জেলা জামায়ত ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য সহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাপনী ববক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুর রব হাসেমী লংমার্চে উপস্থিত নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শরীয়তপুর কৃষি বিশ্ব বিদ্যালয় জেলা শহর বা তার কাছাকাছি স্থাপণ করা, তাত পল্লীর নামে বরাদ্দকৃত জমিতে মেডিকেল কলেজ স্থাপনসহ শরীয়তপুর জেলার অধিক্ষেত্রে রেল স্টেশণ স্থাপনের দাবী জানান তিনি।
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/সন্ধ্যা ৬:৫৩