শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
সরকার জনগণের সাথে মিথ্যাচার ও প্রতারণা করছে: জামায়াত আমির মিরপুর টেস্টে বড় ব্যবধানে হারল বাংলাদেশ ফুলবাড়ীতে থানা শ্রম কল্যাণ উপকমিটির অফিস ভাংচুর ও মালামাল লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ ও থানায় অভিযোগ॥ অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল : শ্রমমন্ত্রী ইংলিশ চ্যাম্পিয়নশিপে জয় পেয়েছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড ইরানে হামলার তারিখ জানাল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে বৈঠকে ইরান-কাতার অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি,থানায় মামলা মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশের হার, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের শতবর্ষী রানীখং সাধুযোসেফের খ্রিষ্টীয় ধর্মপল্লী থেকে প্রায় ৪০ কেজি ওজনের একটি ঘণ্টা চুরির ঘটনার দুইদিন পর ওই ঘন্টা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে ধর্মপল্লীতে এ চুরির ঘটনা ঘটে। ঘন্টা চুরির পরে ধর্মপল্লী কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেন।

ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, রাতে সবাই ঘুমিয়ে পড়েন। ভোরে প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে তারা সেটি দেখতে পাননি। তখনি বুঝতে পারেন সেটি চুরি হয়ে গেছে। ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি এবং মূল্য এক লাখ টাকার বেশি। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়ামাত্রই আমরা ঘটনাস্থলে আসি ও মামলা নেই।

আমাদের এসপি স্যারসহ অন্যান্য স্যারও পরিদর্শন করেন। আমরা তৎপরতা বৃদ্ধি করেছি যেকারণে চোর চক্র ঘন্টাটি দূরে নিতে পারেনি। ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশে ফেলে যায় সেখান থেকে উদ্ধার করি আমরা। তিনি আরও বলেন, চুরি হওয়া ঘণ্টাটি উদ্ধার করা হলেও চোরচক্রের কেউ গ্রেপ্তার হয়নি। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আশা করছি শিগগিরই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

চুরি যাওয়ার পর জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল স্যার ঘন্টা উদ্ধারে তাগিদ দিয়েছেন। পরবর্তিতে ধর্মপল্লীর নিরাপত্তার স্বার্থে ধর্মপল্লীর আশ-পাশে বেশ কয়েকটি সিসিক্যামেরা স্থাপনের ব্যবস্থা করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৬,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit