বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম

ঢামেক হাসপাতালে লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ Time View
ডেস্ক নিউজ : লাইফ সাপোর্টে নেয়া হয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়।বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল থেকেই তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। এ কারণে চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছিলেন। সবশেষ বুধবার সন্ধ্যার দিকে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

এর আগে গত সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তার পরিচিতরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে তার পাকস্থলী ওয়াশ করা হয়। পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছেন, হাসপাতালে আনার পর বিষক্রিয়ার আশঙ্কায় মেঘমল্লার বসুর পাকস্থলী ওয়াশ করা হয়েছিল।

 

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit