সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

মনিরামপুর পৌরসভায় ১৫ কোটি টাকা বরাদ্দের উন্নয়নমুলক কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌরসভায় ১৫ কোটি টাকা বরাদ্দের বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌরপ্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না প্রথম ধাপের মনিরামপুর পাবলিক লাইব্রেরির সামনের সড়ক ও ড্রেন নির্মান কাজের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভুমি) নিয়াজ মাখদুম, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর রহমান, পৌর নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার মজুমদার, যুবউন্নয়ন অফিসার রেজাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোত্তালিব, প্রকৌশলী হাফিজ খান, সহকারী প্রকৌশলী সাজ্জাদ উজ্জামান, পৌর নির্বাহী অফিসার তফিকুল আলম, উপসহকারী প্রকৌশলী শেখ জাহাঙ্গীর হোসেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে আলী হোসেন ও আসাদুজ্জামান রয়েল প্রমুখ।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী উত্তম মজুমদার জানান, এডিবি এফডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে আইইউজিআইপি (ইম্প্রুভিং আরবান গভর্ননেন্স এন্ড ইফ্রাসট্রাকচার প্রজেক্ট) এর আওতায় সড়ক, ড্রেন ও কালভার্ট নির্মানসহ ১২ টি গ্রুপে মোট ১৪ কোটি ৯১ লাখ ৮৪ হাজার ৯৯৩ টাকা ব্যয়ে প্রকল্পসমুহ বাস্তবায়ন হবে।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit