বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

মোংলায় আটক ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : মোংলায় আটক হওয়া ১৪ ভারতীয় জেলেকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ভারতীয় এ জেলেদেরকে সোমবার দুপুরে বাগেরহাট আমলী আদালত-০৬ পাঠালে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন।

এর আগে শনিবার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে এফ,বি পারমিতা নামক ভারতীয় ফিসিং ট্রলারসহ ১৪ জেলেকে আটক করে নৌবাহিনী। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে তাদেরকে আটক করা হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, রোববার দিবাগত রাত ৩টার দিকে নৌবাহিনী একটি ভারতীয় ট্রলারসহ ১৪ জেলেকে থানায় হস্তান্তর করে। এরপর ওই রাতেই নৌবাহিনী বাদী হয়ে ভারতীয় এ জেলেদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। সামুদ্রিক মৎস্য আহরণ আইন ২০২০ এর ২৫/১ ধারায় মামলা হয়েছে।

সোমবার দুপুরে ওই জেলেদেরকে বাগেরহাট আমলী আদালত-০৬এ পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন বলে জানান ওসি।

এর আগে গত ১৪ জুলাই বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করে নৌবাহিনী।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৮:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit