মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

যৌন হয়রানির অভিযোগে বেরোবির অধ্যাপক বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : যৌন হয়রানির অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. রশীদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর আনীত অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও সিন্ডিকেটের ১১৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুসারে রবিবার (৩ আগস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর অনুমোদনে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল শ্রেণিকক্ষে অসদাচরণ ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ ওঠে অধ্যাপক রশীদুল ইসলামের বিরুদ্ধে। দুই দিন পর, ১৯ এপ্রিল, এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক স্ক্রিনশট প্রকাশ করে যৌন হয়রানির অভিযোগ আনেন।

‎এছাড়াও তার বিরুদ্ধে যৌন হয়রানির বিশেষ সেলের অধ্যাপক রশীদুল ইসলামের নামে একাধিক অভিযোগ জমা দেয়া হয়। ‎

অধ্যাপক রশীদুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

‎বেরোবি উপাচার্য প্রফেসর ড.শওকাত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit