রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে ঢাবিতে শুভেচ্ছা মিছিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৬৮ Time View

ঢাবি প্রতিনিধ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আনন্দ ও শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ সোমবার ৩১ আগস্ট(২০২৬) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে শেষ হয় ।মিছিলে ঢাবি ছাত্রদলের বিভিন্ন হল ও ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি সমর্থিত বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ ছাত্র সমাজের অধিকার আদায়ের সংগ্রামে ছাত্রদল সর্বদা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/আয়শা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit