রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে একটি ব্যস্ত যুব ফুটবল মাঠে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ছয় বছর বয়সী এক শিশুসহ দুজন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহরের স্ট্রাইকার স্পোর্টস কমপ্লেক্সে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

উইচিটা পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ৩৪ বছর বয়সী এক নারী চালকের নিয়ন্ত্রণে থাকা ট্রাকটি হঠাৎ কমপ্লেক্সের পশ্চিম প্রান্তের একটি ব্যস্ত ফুটবল মাঠে ঢুকে পড়ে। এতে মাঠে থাকা লোকজন হতাহত হন। ঘটনাস্থলেই ছয় বছরের এক বালক ও ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।

আহতদের মধ্যে পাঁচ ও আট বছর বয়সী চার শিশু, নয় বছর বয়সী আরেক শিশু এবং পাঁচজন প্রাপ্তবয়স্ক রয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর হলেও কারও আঘাত আপাতত প্রাণঘাতী নয়। এ ছাড়া শারীরিক অসুস্থতার কারণে আরও একজন প্রাপ্তবয়স্ককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় ট্রাকটিতে ওই নারী চালকের সঙ্গে আরও দুজন অপ্রাপ্তবয়স্ক শিশু ছিল। চালকের এক সন্তান ওই ক্রীড়া কমপ্লেক্সের অন্য একটি মাঠে ফুটবল খেলছিল।

উইচিটা পুলিশ প্রধান জো সালিভান জানান, ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। ঘটনার পর ওই নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কী কারণে ট্রাকটি মাঠে ঢুকে পড়েছিল, তা এখনো স্পষ্ট নয়।

শহরটির মেয়র লিলি উ ঘটনাটিকে হৃদয়বিদারক বলে বর্ণনা করে বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে শিশুদের খেলা দেখতে এসে এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কেউ কল্পনাও করেননি।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit