রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের তাইবেহ এলাকায় জলপাই সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী উগ্রবাদীদের অতর্কিত হামলায় আক্রান্ত হয়েছেন ইউরোপীয় কূটনীতিক, একজন ফরাসি মেয়র এবং একজন আর্চবিশপ।

ফিলিস্তিনিদের নিজস্ব জমি থেকে জলপাই উত্তোলনে বাধা দেওয়ার এই সহিংস প্রক্রিয়ায় অন্তত তিনজন আহত হয়েছেন এবং একটি আন্তর্জাতিক কূটনৈতিক যান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবারের এই ঘটনায় উত্তর ফ্রান্সের অলনয়-এমেরিস শহরের মেয়র বের্নার বোদু, তার স্ত্রী এবং কমব্রাইয়ের আর্চবিশপ ভিনসেন্ট দোলমান উগ্রবাদীদের সরাসরি তোপের মুখে পড়েন। 

মেয়রের সরকারি ফরাসি প্রতীক সংবলিত স্কার্ফ পরিহিত থাকা অবস্থাতেই মাস্ক পরা এক উগ্রবাদী তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এ সময় প্রায় সাতজনের একটি সশস্ত্র উগ্রবাদী দল তাদের দিকে তেড়ে আসে এবং তীব্র হুমকি দেয়। এর আগে ফরাসি, বেলজিয়াম ও পোল্যান্ডের কূটনীতিকরা ফিলিস্তিনিদের সহায়তায় জলপাই তোলার কার্যক্রমে অংশ নিতে সেখানে উপস্থিত হয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, উগ্রবাদীরা প্রথমে গাছের নিচের অংশে কর্মরত সাধারণ ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। তারা জলপাই ছিনতাই করার পাশাপাশি সত্তরোর্ধ্ব এক ফিলিস্তিনি নারীকে নির্মমভাবে প্রহার ও গালিগালাজ করে। এ ছাড়া অপর এক ব্যক্তিকে এত মারধর করা হয় যে তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।

ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি আক্রমণকারীরা, পরবর্তীতে তারা আন্তর্জাতিক প্রতিনিধিদলের দিকে অগ্রসর হয় এবং বেলজিয়াম মিশনের একটি সাঁজোয়া গাড়ির কাচ ভেঙে চুরমার করে দেয়। 

সূত্র: দ্য গার্ডিয়ান 

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৬,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit