রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’ নরসিংদীতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঢাকায় এসেছেন ফিফা সভাপতি সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়? ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা দিতে বলা রায়ের বিরুদ্ধে আপিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : ​৬৬৬ কোটি টাকা কর পরিশোধ না করতে চেয়ে এবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণ। 

রোববার (১৮ অক্টোবর) ​সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে এই লিভ টু আপিল দায়ের করা হয়।

আপিলে এনবিআরের এই কর দাবি আইনসঙ্গত নয় উল্লেখ করে হাইকোর্টের রায় বাতিল ও স্থগিত চেয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে গত ১০ অক্টোবর এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের বিষয়ে গ্রামীণ কল্যাণের দায়ের করা পৃথক দুটি রিট পিটিশন খারিজ করে রায় দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের দ্বৈত বেঞ্চ। 

পরে গত ১২ অক্টোবর সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক ও পূর্ণাঙ্গ রায় দুটি প্রকাশিত হয়।

রায়ের পূর্ণাঙ্গ অনুলিপিতে হাইকোর্ট ৬৬৬ কোটি টাকা বকেয়া কর আদায়ের জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অবিলম্বে চাহিদাপত্র জারি করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গ্রামীণ কল্যাণের কর পরিশোধের দাবি নিয়ে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত।

আদালত পর্যবেক্ষণে বলেন, গ্রামীণ টেলিকমের নামে জমা দেয়া উৎসে করের চালানের সুবিধা গ্রামীণ কল্যাণ নিজেদের কর পরিশোধ হিসেবে দাবি করতে পারে না। রায়ে এ ঘটনাকে কর ফাঁকির একটি ধ্রুপদি নজির বলেও উল্লেখ করা হয়েছে।

এনবিআরের দাবি করা করের বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে আদালতের দ্বারস্থ হয়েছিল গ্রামীণ কল্যাণ। প্রতিষ্ঠানটি এ বিষয়ে রিট আবেদন করে। তবে গত ১০ সেপ্টেম্বর ওই রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট।

কিউএনবি/অনিমা/১৮ অক্টোবর ২০২৬,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit