বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা, সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই তাসকিনের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং, সেরা রেটিং তানজিদের নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত?

এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠেয় এই আসরে শ্রেয়াস আইয়ারদের সঙ্গে থাকছেন না ভারতের মূল জাতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।

বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের প্রধান লক্ষ্মণের জন্য অবশ্য এশিয়ান গেমসের অভিজ্ঞতা নতুন নয়। ২০২৩ সালে চীনের হাংঝৌয়ে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও তার কোচিংয়ে সোনা জিতেছিল ভারত। এবার লক্ষ্মণের সহকারী হিসেবে থাকবেন সুনীল যোশী ও হৃষিকেশ কানিতকর।

অন্যদিকে, ভারতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অমল মুজুমদার। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এশিয়ান গেমসে শক্তিশালী টি-টোয়েন্টি দল পাঠাচ্ছে ভারত। দলে রয়েছেন অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ, সহ-অধিনায়ক তিলক বর্মা এবং উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী। সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পাওয়া ভারত ২৮ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরু করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit