স্পোর্টস ডেস্ক : ফ্লোরিডায় গাড়ি দুর্ঘটনার মামলায় মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানোর মূল অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন বিখ্যাত গল্ফার টাইগার উডস। প্রসিকিউটরদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বেপরোয়া ড্রাইভ করার অভিযোগটি মেনে নিয়েছেন তিনি।
এর ফলে উডসের ড্রাইভিং লাইসেন্স ৫ বছরের জন্য স্থগিত করা হয়েছে। তাকে ১ হাজার ডলার জরিমানা করা হয়েছে।
গত মার্চ মাসে গাড়ি দুর্ঘটনায় তার গাড়িটি উল্টে গিয়েছিল। ঘটনাস্থলে ব্রেথলাইজার পরীক্ষায় তিনি পাস করলেও অন্য কোনো মাদকের পরীক্ষা করাতে রাজি হননি। সেই সময় তার পকেট থেকে দুটি হাইড্রোডোবোন (ব্যথানাশক বড়ি) উদ্ধার করেছিল পুলিশ।
ঘটনার পর উডস জানিয়েছিলেন, তিনি সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসা নিচ্ছেন।
সূত্র : বিবিসি স্পোর্টস
কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪২