বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বেনিন

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১১ Time View

স্পোর্টস ডেস্ক : চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে ভারতের বিপক্ষে গোল উৎসব করেছে বেনিন। মঙ্গলবার সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে ভারতীয় দলকে ২৭-০ ব্যবধানে হারিয়েছে আফ্রিকার দেশটির যুবারা। ৮০ মিনিটের এই ম্যাচে বেনিনের আক্রমণ সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত।

চলতি প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে বেনিন। নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল দলটি। এবার ভারতের বিপক্ষে ২৭ গোল করে দুই ম্যাচে তাদের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৩৪। অন্যদিকে, এখন পর্যন্ত কোনো গোল হজম করেনি তারা।

টানা দুই ম্যাচে জয়ের সুবাদে ‘বি’ গ্রুপ থেকে শেষ ষোলোতে জায়গাও নিশ্চিত করেছে বেনিন। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ চীনের দ্বিতীয় দলের মুখোমুখি হবে আফ্রিকার দলটি।

দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় শেষ ম্যাচটি গ্রুপের শীর্ষস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই লড়াইয়ে যে দল জিতবে, তাদেরই গ্রুপসেরা হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit