বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) ভোর বেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় – আজ বৃহস্পতিবার ভোরে নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাঁচগাঁও বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকটি কাপড়ের দোকান পুড়ে গেছে।

দোকানগুলোর মালিকানা পাঁচগাঁও গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. কামাল হোসেন এবং আরও কয়েকজন ব্যবসায়ীর। এব্যাপারে জানতে চাইলে নেত্রকোণা জেলার কলমাকান্দা ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স স্টাফ অফিসার মোঃ আশরাফুল ইসলাম জানান – খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস চৌকস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই অগ্নিকাণ্ডে মোঃ কামাল হোসেনের কাপড়ের দোকান সহ ৬টি কাপড়ের দোকান আগুনে পুড়ে গেছে, প্রায় ২০লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit