রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

ইবিতে অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ Time View

ডেস্ক নিউজ : অভিনব উদ্যোগে আন্তর্জাতিক চিঠি দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিবেশবাদী,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অভয়ারণ্য। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দেড়শ শিক্ষক ও শিক্ষার্থীকে শুভেচ্ছা চিঠি প্রেরণ করে সংগঠনটি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিনব্যাপী এ কর্মসূচি পালন করে তারা।

জানা যায়, আন্তর্জাতিক চিঠি দিবস-২০২৬ পালনের জন্য সংগঠনটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন সদস্যদের শুভেচ্ছা চিঠি লেখার দায়িত্ব দেওয়া হয়। চিঠি লেখা শেষে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিমনা শিক্ষক, প্রতিভাবান শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলদের তা প্রেরণ করা হয়।

এ বিষয়ে সংগঠনটির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সাদিয়া সাবরিনা বলেন, চিঠি শুধু কাগজে লেখা কিছু শব্দ নয়; চিঠির প্রতিটি অক্ষরের সঙ্গে মিশে থাকে সময়, অনুভূতি আর আন্তরিকতা। চিঠি দিবস উপলক্ষে আমাদের সংগঠনের নবীনদের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে সেই হারিয়ে যেতে বসা অনুভূতির ছোট্ট স্মারক। হয়তো কয়েকটি শব্দই ছিল, কিন্তু তার মাঝে ছিল অনেকটা ভালোবাসা, শ্রদ্ধা ও আপন করে নেওয়ার গল্প। চিঠির মায়া বেঁচে থাকুক। শব্দের মাঝে অনুভূতিগুলোও বেঁচে থাকুক।

উল্লেখ্য, প্রতি বছর ১ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক চিঠি দিবস পালিত হয়। ডিজিটাল যোগাযোগের যুগে হাতে লেখা চিঠির হারিয়ে যাওয়া ঐতিহ্য ও আবেগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০১৪ সালে অস্ট্রেলীয় লেখক ও আলোকচিত্রী রিচার্ড সিম্পকিন এই দিবসটির প্রচলন করেন।

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit