বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা ঢাকার চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী সন্তানদের বিষয়ে যে পরামর্শ কারিনার সোলার প্যানেল বসানোর আগে যে বিষয়গুলো জানা জরুরি মালিকানা ফিরে পাওয়ার বিতর্কিত ধারা বাদ দিয়ে ব্যাংক রেজল্যুশন বিল সংসদে উত্থাপন

ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান সংক্রান্ত বিষয়ের অজুহাতে চীনের বিভিন্ন কোম্পানি ও মানুষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এসব নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বেইজিং।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন দেশের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেনে অযাচিত হস্তক্ষেপ তৈরি হচ্ছে এবং এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও সরবরাহের স্থিতিশীলতাকে গুরুতরভাবে ব্যাহত করছে।
তিনি যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তাদের ভুল সংশোধন করারও আহ্বান জানিয়েছেন। সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট অন্যান্য দেশকে ইরান থেকে দূরত্ব বজায় রাখার এবং চীনের সঙ্গে বাণিজ্য বন্ধ করার আহ্বান জানিয়েছিলেন। তবে চীন ও রাশিয়াসহ কয়েকটি দেশ তখন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কুয়েতে ইরানের নতুন করে চালানো হামলা দেশটির সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন, পাশাপাশি এটি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন। কাতার বলেছে, এসব হামলা উত্তেজনা নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলছে এবং অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, এসব হামলা এবং এর পরিণতির জন্য ইরান আইনগতভাবে দায়ী। কুয়েতের প্রতি সংহতি প্রকাশ করে কাতার জানিয়েছে, দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় কুয়েত যে পদক্ষেপ নেবে, তা সমর্থন করবে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অঞ্চলে সামরিক কর্মকাণ্ড বন্ধ করা, উত্তেজনা আরও বৃদ্ধি এড়ানো এবং পূর্ববর্তী কূটনৈতিক সমঝোতার ভিত্তিতে সংলাপ ও আলোচনায় ফিরে আসার। সাম্প্রতিক মার্কিন হামলার পর ইরানও বলেছে, তারা কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit