বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

চমেকে চালু হচ্ছে ‘সকালে অপারেশন, বিকালে ছুটি’ সেবা

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চালু হবে ‘সকালে অপারেশন, বিকালে ছুটি’ শীর্ষক শ্লোগানে ডে কেয়ার সার্জারি কার্যক্রম। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শীঘ্রই এটি আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার কথা। শিশু সার্জারি বিভাগের উদ্যোগ এবং এনেসথেশিয়া বিভাগের সার্বিক সহযোগিতায় কার্যক্রমটি চালু করা হচ্ছে।  

জানা গেছে, শিশু সার্জারি বিভাগের ডে কেয়ারে করা হবে শিশুদের নানা রোগের অপারেশন। বর্তমানে অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় উপকরণ স্থাপন করার কাজ প্রায় শেষ পর্যায়ে। ডে কেয়ার সার্জারি বিভাগে খতনা, হার্নিয়া-একশিরা, হাইড্রোসিল, জন্মগতভাবে অন্ডকোষ সমস্যা, পায়ুপথের পলিপ, মলদ্বার বের হওয়া, জন্মগতভাবে নাভীর সমস্যা, শরীরের যেকোনো টিউমার, জিহবার জন্মগত সমস্যা, রক্তনালির টিউমার, গলা ও কানের সামনে থেকে রক্ত বা পুঁজ বের হওয়াসহ জন্মগত বিভিন্ন ত্রুটির অপারেশন করা হবে। 

প্রতি মাসের প্রথম সপ্তাহের রবিবার, দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার ও তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবার শিশু সার্জারি বিভাগের বহির্বিভাগের যোগাযোগের মাধ্যমে এই অপারেশন করা হবে। চমেক হাসপাতালের এনেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. হারুন উর রশিদ বলেন, হাসপাতালের প্রতিটি ওয়ার্ডেই রোগীর চাপ। বিশেষ করে শিশু সার্জারি ও সাধারণ সার্জারির চাহিদা বেশি। কিন্তু হাসপাতালের এই চাপ নেওয়ার মত সামগ্রিক সক্ষমতা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই শিশুদের বিষয়টি চিন্তা করে শিশু সার্জারি বিভাগে ‘সকালে অপারেশন, বিকালে ছুটি’ শীর্ষক প্রতিপাদ্যে নতুন করে কাজ শুরু করা হচ্ছে। এর মাধ্যমে শিশু সার্জারি হওয়া রোগীদের ভোগান্তি কমবে। তারা দ্রুত চিকিৎসা পাবে। 

হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. মো. গোলাম হাবিব বলেন, অতিরিক্ত রোগীর চাপের কারণে অনেক শিশু রোগীকে যথা সময়ে অপারেশন করা সম্ভব হয় না। এখন এনেসথেশিয়া বিভাগের সহযোগিতায় দুটি টেবিল স্থাপন করে নতুন সেবাটি চালু করা হচ্ছে। ইতোমধ্যে সব প্রস্তুতি শেষ। তবে এনেসথেশিয়ালিস্ট সংকট আছে। আশা করি, শীঘ্রই এই সেবাটি চালু করা যাবে।   

জানা যায়, চমেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগে বর্তমানে অনুমোদিত শয্যা আছে ৪০টি। তবে ওয়ার্ডের উদ্যোগে শয্যা বৃদ্ধি করে ৭৬টি করা হয়। কিন্তু শয্যার চেয়ে বেশি রোগী ভর্তি থাকে নিয়মিত। এ বিভাগে শিশুদের বিভিন্ন সার্জিক্যাল রোগ এবং অবস্থার চিকিৎসা দেয়া হয়। 

বিশেষ করে জন্মগত ত্রুটি, আঘাত এবং অন্যান্য রোগের কারণে শিশুদের অস্ত্রোপচারের প্রয়োজন হলে তাদের চিকিৎসা দেয়া হয়। একই সঙ্গে এই শিশু সার্জারি বিভাগে নবজাতক সার্জারি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং ইউরোলজিক্যাল সার্জারির মত বিশেষ চিকিৎসাও আছে। বর্তমানে চমেক হাসপাতালে দুই হাজার ২২২টি শয্যার বিপরীতে প্রতিনিয়তই রোগী ভর্তি থাকে তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ পর্যন্ত।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit