মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৩ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শহরে মাদকবিরোধী জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল বুধবার সকাল ১১টায় পার্বতীপুর ফুলবাড়ী বাস ষ্ট্যান্ড থেকে মাদক বিরোধী প্লেকার্ড নিয়ে আব্দুর রহমান ও শিবনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান মুকুল এর নেতৃত্বে মাদক বিরোধী র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী পার্বতীপুর বাস ষ্ট্যান্ড এ এসে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাহাবুব আল মিলন, মোঃ আব্দুর রহমান, শিবনগর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান মুকুল, সাজেদুর রহমান সাজু, বেলাল উদ্দীন ডেবিট। এ সময় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকা- ও শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব। একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit