সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন

“মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৫ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে ফিরিয়ে আনতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

গতকাল বুধবার সকালে সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সহ-সভাপতি ও বর্তমান প্রধান মন্ত্রীর আইন বিষয়ক উপদেষ্ঠা এ.কে.এম ব্যরিষ্টার কামরুজ্জামন এর উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বিএনপি’র দলীয় কার্যালয়, ফুলবাড়ী থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সহ-সভাপতি ও বর্তমান প্রধান মন্ত্রীর আইন বিষয়ক উপদেষ্ঠা এ.কে.এম ব্যরিষ্টার কামরুজ্জামন। তিনি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে।

এছাড়ও ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও শিক্ষামূলক কর্মকা-ে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব। তারা একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে সকলের সম্মিলিত উদ্যোগ কামনা করেন। আইন শৃঙ্খলা বাহিনী ইচ্ছা করলে সমাজ থেকে স্বল্প সময়ের মাদক বিক্রি বন্ধ হয়ে যাবে।সভা শেষে উপস্থিত সবাই মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুন ২০২৬,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit