শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

মনিরামপুরে মাদক ও চোরাই ছাগলসহ ৩ জন আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে পুলিশ অভিযান চালিয়ে ২১ বোতল রেক্টিফাইট স্প্রিট এবং একটি চোরই ছাগলসহ তিনজনকে আটক করে। তবে অভিযোগ রয়েছে পৌরশহরের মাদক স¤্রাট কাঙ্গাল বিশ^াস রয়েছে ধোরাছোয়ার বাইরে। এ ঘটনায় মামলা হলে পুলিশ সোমবার তাদেরকে আদালতে চালান দেয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, পৌরশহরের মাদক স¤্রাট খ্যাত ভগবান পাড়ার কাঙ্গাল বিশ^াসের নেতৃত্বে দীর্ঘদিন মাদক সিন্ডিকেটের তৎপরতা রয়েছে। পৌরশহরের ভগবান পাড়ার মৃত অমূল্য বিশ^াসের ছেলে কাঙ্গাল বিশ^াসের নেতৃত্বে এ সিন্ডিকেটের সদস্যরা ইয়াবা, গাজা, ফেনসিডিল, রেক্টিফাইড স্প্রিট হরহামেশে বিক্রি করে আসছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ যানবাহনের চালক ও হেলপার কাঙ্গালের সিন্ডিকেট থেকে মাদক কিনে সেবন করে আসছে।

ইতিমধ্যে কাঙ্গাল বেশ কয়েকবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাদকসহ আটক হয়। তার বিরুদ্ধে রয়েছে বেশ কয়েকটি মামলা। কিন্তু জামিনে মুক্ত হয়ে আবারও সে মাদক বিক্রির কাজ শুরু করে। রোববার রাত ১০ টার দিকে পৌরশহরের গরুহাট মোড় থেকে পুলিশ ২১ বোতল রেক্টিফাইড স্প্রিট সহ কাঙ্গালের প্রধান সহযোগী বরুন বিশ^াসকে আটক করে। বরুন ওই এলাকার মধাব বিশ^াসের ছেলে। তবে পুলিশ আটক করতে পারেনি মাদক সিন্ডিকেটের প্রধান কাঙ্গাল বিশ^াসকে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেন।

অপরদিকে পুলিশ অভিযান চালিয়ে একটি চোরাই ছাগলসহ দুই যুবককে আটক করে। এরা হলো যশোর সদর উপজেলার রাজারহাট ধোপাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম ও বালিয়াঘাট এলাকার মৃত মোলাম বিশ^াসের ছেলে হানজালা বিশ^াস। পুলিশ জানায়, হানজালা ও রবিউল ইসলাম মনিরামপুর থেকে কয়েকটি ছাগল চুরি করে। তাদের বিরুদ্ধে মামলা হয়। রোববার রাতে এলাকায় অভিযান চালিয়ে পুলিশমএকটি ছাগলসহ তাদের আটক করে।মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) বাবলুর রহমান খান জানান, আটক তিনজনকে পৃথক মামলায় সোমবার আদালতে চালান দেওয়া হয়। এছাড়া মাদক সিন্ডিকেট প্রধান কাঙ্গাল বিশ^াসকে আটকের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit