বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

গোপন করার কিছু নেই, এনসিপি কিংস পার্টি : ইফতেখারুজ্জামান

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এটা গোপন করার কিছুই নেই। এটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্পর্কে বলা হয়েছে যে কিংস পার্টি। আর এর সাথে সহযোদ্ধা বা সহযাত্রী হিসেবে যারা আছেন, তাদের মধ্যে দুইজন বোধহয় সরকারে এখন আছেন। সেই হিসেবে কিংস পার্টি হিসেবে অভিহিত করা হয়। এটি নিশ্চয়ই সরকারের জন্য যেরকম বিব্রতকর, কিংস পার্টি বলে যাদেরকে বলা হচ্ছে, তাদের জন্যও বিব্রতকর।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ‘কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন,  নির্বাচনী পরিস্থিতি বা দৃশ্য তো এখন তো মোটামুটি একটা টাইমলাইন আছে। কাজেই সবারই দৃষ্টি সেদিকে। ফেব্রুয়ারিতে হয়ত ইলেকশন হবে। আমরা আশা করব, ধারণা করব যে সেটি বজায় থাকবে।

তিনি বলেন, পথটা খুব যে সহজ না। এর মধ্যেই খুব অস্থিতিশীলতা যে হবে না, রাজনৈতিক বা অন্যধরনের অস্থিরতা হবে না, সেটা বলা কঠিন। তবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা নির্বাচনে এগিয়ে যাচ্ছি। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

কিউএনবি/অনিমা/৪ আগস্ট ২০২৫/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit