সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫ মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও হারল বাংলাদেশ ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল দক্ষিণ কোরিয়া

দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালুর সুখবর দিলেন মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৪৮ Time View

ডেস্কনিউজঃ সড়ক ও পরিবহণ ও রেলপথ মন্ত্রী শেখ মো. রবিউল আলম জানিয়েছেন, দেশের আরও দশ জেলায় রেল সংযোগ চালু করার উদ্যােগ নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, এই মুহূর্তে আমাদের দেশের ৫০টি জেলায় রেল যোগাযোগ আছে। আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল দেশের ৬৪ জেলায় রেলসংযোগ চালু করা। সেই লক্ষ্যে দেশের নতুন দশ জেলায় রেল সংযোগ চালুর উদ্যােগ হিসেবে সম্ভাব্য রুট নিয়ে একটি প্রেজেন্টেশন হয়েছে। তার মানে আমরা আরও দশটি জেলাকে রেল সংযোগের আওতায় আনতে চাই। এটা বাস্তবায়ন করতে সরকার প্রকল্প গ্রহণ করবে৷ প্রাথমিকভাবে আমরা ঢাকা মানিকগঞ্জ রেল সংযোগের সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা থেকে সবাই যেন পাশের জেলাগুলোতে দ্রুততম সময়ে যেতে পারে।

তিনি বলেন, আমরা একইসঙ্গে রেলপথ তৈরির পাশাপাশি লোকমোটিভ আনতে চাই। যাতে রেল সংযোগের কাজ শেষ হলেই রেল চলাচল সম্ভব হয়৷ এর আগে রেল লাইন প্রস্তুত হলেও লোকমোটিভ থাকতো না৷ আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি।

কিউএনবি/বিপুল/১৬.০৬.২০২৬/বিকাল ৫.৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit