মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল ইয়ারপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে জাতীয়তাবাদী মোটর চালক দলের পূর্ণাঙ্গ কমিটি কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান আমিরাতের সঙ্গে গোপন বৈঠকের ব্যাপারে যা বললেন নেতানিয়াহু কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান কোহলির চোখে সেরা যারা

মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবলের বিদায়ী ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েও ক্লাব রোমার নিষেধাজ্ঞার কারণে তীব্র দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা

আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বেনিনের বিপক্ষে মেসির শেষ ম্যাচটি উপভোগের জন্য ২০২২ বিশ্বকাপজয়ী দলের সব সদস্যকে অফিশিয়াল আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
কিন্তু ইতালিয়ান গণমাধ্যম ‘লা গাজ্জেত্তা দেল্লো স্পোর্ট’ জানিয়েছে, স্রেফ গ্যালারিতে বসে খেলা দেখার জন্য ১৪ ঘণ্টার দুটি আন্তঃমহাদেশীয় ফ্লাইটের ধকল এবং ক্লাবের তিনটি অনুশীলন সেশন মিস করার ঝুঁকি নিতে নারাজ রোমার কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি। মূলত দলের শীর্ষস্থান ধরে রাখা এবং খেলোয়াড়দের ফিটনেসকে অগ্রাধিকার দিয়েই দিবালা ও নাহুয়েল মোলিনাকে আর্জেন্টিনায় যাওয়ার অনুমতি দেননি তিনি।
অন্যদিকে আর্জেন্টিনার হয়ে ৪০টি ম্যাচ খেলা ও মেসির সঙ্গে ১৮ ম্যাচে মাঠ ভাগাভাগি করা দিবালার জন্য জাদুকরের বিদায়ী আয়োজন মিস করাটা অত্যন্ত কষ্টের হলেও ক্লাবের সিদ্ধান্ত উপেক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বিরতির পর আগামী ১১ অক্টোবর সিরি আ’তে কোমোর বিপক্ষে এবং এর ঠিক কয়েক দিন পরই চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে রোমার গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া ৩২ বছর বয়সী দিবালা চলতি মৌসুমে রোমার হয়ে ৫ ম্যাচে ৪টি অ্যাসিস্ট করে নিজেকে দলের অপরিহার্য খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন, যাঁদের নিয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট পেয়ে বর্তমানে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ক্লাবটি।
সতীর্থ মাতিয়াস সুলে জাতীয় দলে খেলতে গেলেও দিবালার এই সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে মঙ্গলবার অনুশীলনের সময় তাঁর সঙ্গে সরাসরি কথা বলবেন কোচ গাসপেরিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit