মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ। 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচীর আওতায় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের মাঝে কৃষি উপকরণ, শিক্ষা উপকরণ, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান, খেলাধুলা সামগ্রীসহ বিশেষ মানবিক সহায়তা এবং বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১১৩০ ঘটিকায় পলাশপুর জোন সদরে এই কর্মসূচীর সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স। 

উক্ত কর্মসূচীর আওতায় পলাশপুর জোনের সীমান্তবর্তী এলাকার সুবিধাবঞ্চিত প্রান্তিক ২ জন কৃষককে কৃষি উপকরণ হিসেবে বিভিন্ন জাতের সবজির বীজ, ইউরিয়া সার ও কীটনাশক স্প্রে মেশিন উপহার, বিশেষ মানবিক সহায়তায় ৪ টি দুঃস্থ পরিবারকে আর্থিক অনুদান, ১ জন দরিদ্র কলেজ ছাত্রকে বই উপহার, ২ টি অসহায় পরিবারকে গৃহ নির্মানের জন্য ৩ বান্ডেল ঢেউটিন উপহার, ৬ টি দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী উপহার, ১ টি দরিদ্র পরিবারকে আত্মনির্ভরশীল করতে ১ টি সেলাই মেশিন উপহার, ১ টি গ্রামের কৃষকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করনে পাইপসহ নলকুপ প্রদান, ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া সামগ্রী হিসেবে ফুটবল উপহার, ১ টি স্পোটিং ক্লাবকে ২২ সেট জার্সি উপহার, ১ টি মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের জন্য ১০টি টেবিল উপহার, ১ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ১ হাজার ইট ও ১০ বস্তা সিমেন্ট প্রদান, ১ টি এতিমখানার ছাত্রদের জন্য ২০০ কেজি চাউল প্রদান এবং আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে দুইটি পূজামন্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় জনসাধারণের মাঝে ১০০ টি বিভিন্ন জাতের গাছের চারা বিরতণ করা হয়। সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সর্বমোট ১,২৫,৯৫০/- (এক লক্ষ পঁচিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকার মানবিক/আর্থিক সহায়তা প্রদান করা হয় যার মধ্যে ৪টি পাহাড়ি পরিবার, ১২টি বাঙ্গালী পরিবার এবং ১১ টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে নিয়মিত মানবিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় দুঃস্থ ও অসহায় পরিবারদের মাঝে বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ী জনপদের দুঃস্থ ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারণের পাশে থেকে সম্প্রীতির পরিবেশ নিশ্চিৎ করণে অবদান রেখে যাবে।

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit