মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ চৌগাছায় প্রতিবন্ধী শিশু-যুবাদের অন্তর্ভুক্তি দেখতে লিলিয়ান ফন্ডস প্রতিনিধি দল নেতানিয়াহুর গোপন আমিরাত সফর ফাঁস, সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রথমার্ধেই চার গোল দিল ব্রাজিল-অস্ট্রেলিয়া, দুই গোলের সমতা ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি”

ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

বিনোদন ডেস্ক : বিনোদন জগতের অভিনেত্রীরা নামিদামি প্রসাধনী ও উন্নতমানের স্কিন ট্রিটমেন্ট করে থাকেন। তাদের স্কিন কেয়ার রুটিন হয় একেবারে আলাদা, যা অনেকের ধারণাই এমন। তাদের ত্বক কীভাবে এতটা নিখুঁত ও টান টান থাকে, তা জানার আগ্রহও সবার রয়েছে।

এবার নিজের রূপের রহস্য জানালেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। তবে তিনি কোনো ব্যয়বহুল ট্রিটমেন্ট কিংবা দশ ধাপের স্কিন কেয়ার ট্রিটমেন্ট করেন না। বরং তিনি ভরসা রাখেন মা ও ঠাকুরমার ঘরোয়া টোটকায়।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি দিমরি বলেন, ছোট থেকে মুখে যা মেখে বড় হয়েছেন, আজও সেই পন্থাই মেনে চলেন তিনি। বিভিন্ন ধরনের প্রসাধনী মাখার চেয়ে ঘরোয়া টোটকা ব্যবহার করা অনেক সহজ বলে মনে করেন তিনি। তা ছাড়া ‘লেজ ইজ মোর’ নীতিতে বিশ্বাসী এ অভিনেত্রী।

নিখুঁত ত্বকের জন্য এক বিশেষ ফেসপ্যাক ব্যবহার করে থাকেন বলে জানান তৃপ্তি দিমরি। তাতে থাকে কাঁচাহলুদ, টকদই এবং বেসন। বেসন ত্বকে জমে থাকা তেল-ময়লা পরিষ্কার করে দেয়। আর টকদই ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে থাকে। আর কাঁচাহলুদ ত্বকের জেল্লা বাড়ায় এবং ব্রণ-দাগছোপের সমস্যা দূর করে। এই ফেসপ্যাক ত্বক থেকে ট্যান তুলে দিতেও উপযোগী। 

তিনি বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি ভাবেন না। ত্বক ও কেশচর্চার পাশাপাশি নিজের লাইফস্টাইল নিয়েও বেশ সচেতন অভিনেত্রী। পর্যাপ্ত ঘুম ও স্বাস্থ্যকর ডায়েটের সঙ্গে কোনো রকম আপস করেন না ‘লায়লা মজনু’খ্যাত অভিনেত্রী তৃপ্তি দিমরি। তিনি বলেন, শুটিংয়ে হাজার ব্যস্ততার মাঝেও নিজের জন্য ১০ মিনিট সময় বের করে নেন তিনি। সেই সময়ে ফোন থেকে দূরে থাকেন। আর লাইফস্টাইল ভালো থাকলে ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে।

ত্বক কিংবা চুলের যত্নের ক্ষেত্রে কোনো রকম বাড়াবাড়ি পছন্দ নয় তৃপ্তি দিমদির। তাই চুলের যত্নেও তিনি প্রাকৃতিক উপাদান ব্যবহার করে থাকেন। চুলে রিঠা, শিকাকাই ও আমলকী মেখে বড় হয়েছেন উত্তরাখণ্ডের এ অভিনেত্রী। তাই আজও এসব উপাদানকেই ভরসা করেন তিনি। রিঠা চুল ও স্ক্যাল্প পরিষ্কারে সাহায্য করে থাকে। আর শিকাকাই ও আমলকী চুলে পুষ্টি জোগায় এবং চুলের যাবতীয় সমস্যা দূর করে থাকে বলে জানান তৃপ্তি দিমরি।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit