রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
শার্শায় ইজি বাইক চুরি ভালো পোশাকে মানুষ ভালো হয় না, অপরাধমুক্ত মানুষই প্রকৃত মানুষ—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফর উপলক্ষে ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বাগত বর্ণাঢ্য সাইকেল র‍্যালি জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে তুরস্ক বাংলাদেশের পাশে থাকবে- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ছেলের ঋণে মায়ের বাড়ি দখলের অভিযোগ অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে চৌগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শরীয়তপুরে যুবদল নেতা সহ ৪ জনকে কারাদন্ড প্রদান বড়পুকুরিয়ার কয়লাখনি এলাকায় কয়লার সাথে পাথর বালু কালো মাটি মিশিয়ে রমরমা অবৈধ্য ব্যবসা করছে॥ ফুলবাড়ীতে রুহুল আমিন হত্যার ১৬ দিন গত হলেও দায়েরকৃত মামলার আসামী গ্রেফতার

তেলুগু অভিনেতা গিরি বাবু আর নেই

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

বিনোদন ডেস্ক : প্রবীণ তেলুগু অভিনেতা গিরি বাবু মারা গেছেন। শনিবার (১৪ নভেম্বর) শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু চলচ্চিত্র অঙ্গনে। অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শোক প্রকাশ করেছেন।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করেছেন গিরি বাবু। অভিনয় করেছেন ৬ শতাধিক সিনেমায়।কখনো খলনায়ক, কখনো কৌতুকাভিনেতা, আবার কখনো গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি।
১৯৪৬ সালের ৮ জুন অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্মগ্রহণ করেন গিরি বাবু। তার আসল নাম ইয়েরা শেষাগিরি রাও। ছোটবেলা থেকেই অভিনয় ও নাটকের প্রতি আগ্রহ ছিল তার। ১৯৭৩ সালে ‘জাগমে মায়া’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম দিকে নায়কের চরিত্রে অভিনয় করলেও পরে খলনায়ক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পরিচিতি পান।
১৯৭৭ সালে মুক্তি পাওয়া পৌরাণিক সিনেমা ‘কুরুক্ষেত্রম’-এ তার অভিনয় বিশেষভাবে স্মরণীয়। এ ছাড়া ‘জ্যোতি’, ‘পাসিভাদি প্রণাম’, ‘হ্যালো ব্রাদার’, ‘সিসিন্দ্রি’, ‘লিটল সোলজার্স’ ও ‘নিনে পেলাডেটা’ তার উল্লেখযোগ্য সিনেমা। নতুন প্রজন্মের অভিনেতাদের সঙ্গেও কাজ করেছেন তিনি। ‘গামিম’, ‘গীতা গোবিন্দম’, ‘জাতি রত্নালু’ ও ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’-এর মতো সিনেমায়ও দেখা গেছে তাকে।

অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও যুক্ত ছিলেন গিরি বাবু। তার পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে ‘রানারিঙ্গম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নী সুখামে নে কোরুথুন্না’। এ ছাড়া কয়েকটি সিনেমা প্রযোজনাও করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে শ্রীদেবীকে বিয়ে করেন গিরি বাবু। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে রঘু বাবু তেলুগু চলচ্চিত্রের পরিচিত কৌতুকাভিনেতা। ছোট ছেলে বোস বাবুও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। ২০১৬ সালে মারা যান তার স্ত্রী শ্রীদেবী।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit