রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

ভিন্নধর্মী স্টাইলে নজর কাড়লেন অভিনেত্রী সুনেরাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১০ Time View

বিনোদন ডেস্ক : ছোটপর্দার অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ২০১৯ সালে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’ সিনেমায় অভিনয় করে সিনেমা জগতে পা রাখেন। সেই সিনেমায় তুমুল পরিচিতি লাভ করেন তিনি। অভিষেক সিনেমাতেই নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

অভিনয় ও ফ্যাশন দুটি জায়গাতেই নিজের স্বকীয়তা বজায় রেখে চলা সুনেরাহ আবারও সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। সম্প্রতি অভিনেত্রী আধুনিক শাড়ি ও ছিমছাম গ্ল্যামারাস লুকে নজর কেড়েছেন ভক্ত-অনুরাগীদের।  ক্যাপশনে নিজের এই সময়টাকে ‘সেলফ লাভ এরা’ বা আত্মপ্রেমের সময় হিসেবে অভিহিত করেছেন তিনি, যা তার আত্মবিশ্বাসী ও ইতিবাচক ব্যক্তিত্বের পরিচায়ক। 

ছবির ক্যাপশনে সুনেরাহ লিখেছেন, ‘ইন মাই সেলফ-লাভ এরা’। অর্থাৎ জীবনের এই অধ্যায়ে তিনি নিজেকে সময় দেওয়া এবং নিজের যত্ন নেওয়াকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, সুনেরাহর পরনে অ্যাশ-পার্পল (ধূসর-বেগুনি) রঙের একটি অত্যন্ত আধুনিক ও জমকালো শাড়ি। এর সঙ্গে মানানসই ভারি পাথর ও চুমকির কাজ করা একটি হাই-নেক স্লিভলেস ব্লাউজে তাকে বেশ অভিজাত লাগছে। সাজসজ্জার অংশ হিসেবে কানে ঝুলন্ত পাথরের দুল, হাতে একটি ছোট ক্লাচ ব্যাগ এবং হালকা ওয়েভি হেয়ারস্টাইলে তাকে স্নিগ্ধ ও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit