রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
২ সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী হতে চাইলেন আসিফ মাহমুদ যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে কোনো আলোচনাই হচ্ছে না: ইরান ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন রোনালদোর বিদায়ের পর ডেনমার্কের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত পর্তুগাল নিজস্ব প্রযুক্তির এআই আনল ইরান শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ প্রসিকিউটরের টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা

শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ প্রসিকিউটরের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শের বিরোধিতা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

চিফ প্রসিকিউটর বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। একবার বিচার সম্পন্ন হওয়ার পর নতুন করে একই বিষয়ে বিচার করার পদ্ধতিকে ‘ডিনেবো ট্রায়াল’ বা পুনর্বিচার বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান থাকলেও বর্তমানে তিন দেশেই তা রহিত করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ভারতীয় বিচারব্যবস্থায় পুনর্বিচারের বিধান বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানেও এ ধরনের বিধান নেই। যে দেশে নিজেরাই এই চর্চা করে না, তারা অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয়। বাংলাদেশে পুনর্বিচারের সুযোগ না থাকলেও আপিলের বিধান রয়েছে।

ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আমিনুল ইসলাম বলেন, মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে ভারত সরকার শুরু থেকেই অবগত ছিল। শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন বিচার মোকাবিলার জন্য তাকে বাংলাদেশে ফিরে আসার কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি কেন?

তিনি আরও বলেন, বিচার চলাকালে বা আপিলের নির্ধারিত সময়ে এ বিষয়ে উদ্যোগ না নিয়ে সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। এ ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচার করার কোনো আইনগত সুযোগ নেই।

শেখ হাসিনার আপিলের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সরকার কিংবা চিফ প্রসিকিউটর কেউ ব্যক্তিগতভাবে কাউকে আপিলের সুযোগ দিতে পারেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল। ২০১০ সালে ওই আইনের অধীনে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিধিমালাও তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত এসব আইন ও বিধিমালার অধীনেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। বিদ্যমান আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও নতুন করে সেই সুযোগ দেওয়ার এখতিয়ার নেই।

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit