রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
নিজস্ব প্রযুক্তির এআই আনল ইরান শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব নাকচ চিফ প্রসিকিউটরের টাকার বিপরীতে কমল ডলার-পাউন্ড-ইউরোর দাম গোপালগঞ্জ জেলা শহর কার্যত অচল, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে মিছিল চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ‘স্যান্ডপেপার গেট’ বিতর্কে কামিন্সের বক্তব্যের পর মুখ খুললেন খাজা সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার ঘরের মাঠে এশিয়া কাপ, শিরোপার স্বপ্ন দেখছে বাংলাদেশ  ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি চৌগাছায় জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুর রহমানের মোটরসাইকেল শোডাউন 

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View

ডেস্ক নিউজ : দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার মান ও দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ও কমিউনিকেশনসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। আজ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য (ভিসি) মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সাইবার সিকিউরিটি, ন্যানো টেকনোলজি, ডেটা সায়েন্সসহ চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন বিষয়ে পাঠদান করছে। তিনি আরও জানান, দেশীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের কমিউনিকেশন স্কিলসহ প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় বিইউপির উপাচার্য আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, প্রেস সচিব এবং বঙ্গভবনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

 

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit