আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনা চলছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তির অংশ হিসেবে তেহরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখতে বা এর মাত্রা কমাতে রাজি হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাঘাই জানান, বর্তমানে এ ধরনের কোনো আলোচনাই হচ্ছে না।
তিনি সাফ জানিয়ে দেন, আমরা এখন মোটেও সেই পর্যায়ে নেই। এই সময়ের মধ্যে পারমাণবিক ইস্যু-সংশ্লিষ্ট বিস্তারিত কোনো বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো আলোচনাই হয়নি।
সূত্র: আল-জাজিরা
কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৬,/বিকাল ৫:১২