মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ Time View

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি, পূর্বাভাস নির্ভর কার্যক্রম এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়নে ও কেয়ার বাংলাদেশের সার্বিক তত্বাবধায়নে উপজেলা পরিষদ পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম আরিফ।

সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোগদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা কে.এম মাসুদুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, ও অন্যান্য অংশীজন অংশ নেন। এ সময় প্রটোকলস অ্যান্ড ট্রিগার-বেইজড ইনস্টিটিউশনাল সিস্টেমস ফর টাইমলি হিউম্যানিটারিয়ান অ্যান্ড অ্যান্টিসিপেটরি অ্যাকশন (প্রতিষ্ঠা) প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও স্থানীয় পর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় দুর্যোগের আগাম পূর্বাভাস এবং সময়মতো মানবিক সহায়তা প্রদানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিশেষ করে উলিপুর উপজেলায় আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমাতে পূর্ব প্রস্তুতি ও কার্যকর আগাম পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। প্রকল্পটির মূল লক্ষ্য হলো, বিদ্যমান সরকারি ব্যবস্থা ও কাঠামোর সঙ্গে কাজ করে আগাম পদক্ষেপ এর সক্ষমতা আরও শক্তিশালী করা, যেন জাতীয় ও স্থানীয় পর্যায়ে বহুমাত্রিক দুর্যোগভিত্তিক আগাম ব্যবস্থাপনা জোরদার করা যায় এবং দুর্যোগ মোকাবিলার মাধ্যমে সময়মতো মানবিক চাহিদা পূরণ করা সম্ভব হয়। সভায় প্রতিষ্ঠা প্রকল্পের প্রজেক্ট অফিসার অরুন চন্দ্র অধিকারী, মনিটরিং অ্যান্ড ই-ভিলেশন অফিসার বেলাল হোসেন, ইউনিয়ন সমন্বয়কারী মনিরা পারভিন ও সাবানা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit