মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি”

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য, ফৌজদারি মামলার আসামিকে বেআইনি আশ্রয়দান এবং জাতীয় নির্বাচনে রাজনৈতিক পক্ষপাতের সুনির্দিষ্ট অভিযোগের মুখে অবশেষে প্রত্যাহার করা হয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মোঃ রেজাউল করিমকে (পরিচিতি নং- ১৯১৭৫)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে নিয়ামতপুর থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে। জেলা প্রসাশক, নওগাঁ, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজ্স্ব), নওগাঁ ও রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে জমাকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, এই বিতর্কিত কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার ব্যাপক অপব্যবহার ও দুর্নীতির সিন্ডিকেট গড়ে তোলার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে।

উপজেলার রাসুলপুর-পাঁড়ইল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) মাহবুব আলম একটি ফৌজদারি মামলায় (সিআর ৮২৪/২০২৩ মেন্দা) প্রায় এক সপ্তাহ হাজতবাস করার পরও সরকারি চাকরি আইন অমান্য করে তাকে বরখাস্ত না করে বহাল রাখেন এসিল্যান্ড রেজাউল। এই হাজতবাসের তথ্য সম্পূর্ণ গোপন রেখে তহসিলদার মাহবুব আলম ও তার ব্যক্তিগত নিয়োজিত  বিজয় মহন্ত নামের এক বহিরাগত দালালের মাধ্যমে নামজারি ও খাজনা আদায়ে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ বাণিজ্য চালিয়ে আসছিলেন এসিল্যান্ড রেজাউল করিম। খাসবদ্ধ জলমহলের শত শত সরকারী পুকুর ইজারা ও খাস কালেকশনে ব্যাপক অনিয়ম দুর্নীতি করে কোটি টাকার ঘুষ বানিজ্য করেছেন। এমন অনিয়ম দুনীতির বিষয়ে সুধি মহলেতর দাবি দুদকের একটি সকল অপকর্মের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।

এমনকি মহামান্য হাইকোর্টে বিচারাধীন বিরোধীর পুকুর জলাশয় লিজ ও খাস কালেকশন তালিকায় প্রকাশ করে প্রচুর ঘুষ নেয়ার তথ্য পাওয়া গেছে।   উপজেলার বনগাঁপাড়া গ্রামের বাসিন্দা মো. আতাহার আলী এই দুর্নীতি ও বেআইনিভাবে আসামিকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার বিষয়ে বিভাগীয় কমিশনার বরাবর তথ্যপ্রমাণসহ লিখিত অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি সম্প্রতি মহামান্য হাইকোর্টে একটি জমির মামলা চলমান থাকা সত্ত্বেও উচ্চ আদালতের বিচারাধীন বিষয়ের তোয়াক্কা না করে এসিল্যান্ড রেজাউল করিম ক্ষমতার অপব্যবহার করে আইনবহির্ভূতভাবে বিবিধ কেসে আদেশ প্রদান করেন। এই বেআইনি আদেশের বিরুদ্ধে ভুক্তভোগী আব্দুল কাইউম নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবর লিখিত অভিযোগ প্রদান করেছিলেন।

কিউএনবি/আয়শা/২৯ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit